মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রযোজক কম্প্রোমাইজ করতে বলেছিলেন, কিন্তু আমি বললাম…’

news-image

গ্ল্যামার ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক সময়ই সাধারণ মানুষের খুব ভালো ধারণা থাকে। কিন্তু তার কতটা সত্যি? এরও অন্ধকার দিক রয়েছে। সম্প্রতি সে দিক নিয়ে মুখ খুললেন ভারতের দক্ষিণী অভিনেত্রী শ্রুতি মরাঠে। কথা বললেন, তার কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে।

শ্রুতির কথায়, এই ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের অনেক ভুল ধারণা রয়েছে। অনেক দিন ধরে কাজ করছি তো। আমাদেরও খারাপ দিন যায়। একবার এক প্রযোজক একটি ছবির প্রধান চরিত্র অফার করেছিলেন। প্রথমে তার আচরণে পেশাদারি মনোভাব থাকলেও পরে তিনি কম্প্রোমাইজ করার জন্য জোর করতে থাকেন। আমি বলেছিলাম, আমাকে তোমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে বলছো? হিরোর জন্য কাকে বেছে রেখেছো? এই উত্তর শুনে আর কিছু বলার সাহস পাননি। সেই প্রজেক্ট থেকে বেরিয়েও এসেছিলাম।

প্রথমে মরাঠি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও, পরে তামিল, তেলুগু ভাষার ছবিতেও অভিনয় করেছেন তিনি। প্রথম দিকে সাহসী পোশাক পরতে হলেও কোনও প্রশ্ন করতেন না তিনি। আদৌ তার চরিত্রের জন্য ছোট পোশাক পরার প্রয়োজন কিনা, তা-ও জানতে চাইতেন না। কিন্তু পরে ছবিতে সে সব পোশাকে দেখে তাকে নাকি মেনে নেননি দর্শক। এমনকি ট্রোল হতে হয়। তখন নিজের ভুল বুঝতে পেরেছিলেন। প্রতিবাদ করতে শিখেছেন।

শ্রুতির মতে সব মেয়েদের এগিয়ে যাওয়া উচিত। ভয় না পেয়ে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন শ্রুতি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক