শবে বরাতের দিনক্ষণ নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক শনিবার
পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল (শনিবার) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।










