মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দাবাং থ্রি’ নিয়ে আসছেন সালমান-সোনাক্ষী

news-image

‘দাবাং থ্রি’-এর সেট থেকে একের পর এক ছবি শেয়ার করছেন বলিউড সুপারস্টার সলমন খান। এদিকে ছবিগুলো শেয়ারের পর থেকেই সিনেমাটি দেখার জন্য অধৈর্য হয়ে পড়েছেন তার ভক্তরা।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির মধ্যপ্রদেশ রাজ্যে চলছে ‘দাবাং থ্রি’-এর শুটিং। আর সেখান থেকেই সিনেমার শুটিংয়ের নানা মুহূর্ত শেয়ার করছেন সলমন খান।

এবার তার শেয়ার করা ছবিটি ক্যামেরা তাকে বন্দী করেছে পেছন থেকে। কিন্ত পেশীবহুল উপস্থিতিই বুঝিয়ে দিচ্ছে চুলবুল পান্ডে তার পুরো দাপট নিয়েই হাজির হচ্ছেন।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দাবাং থ্রি-এর সেটে চুলবুল টাইম কাটাচ্ছি।’ শেয়ারের কয়েক মিনিটের মধ্যেই ছবিটিতে ৬ লাভ লাইক পড়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সিনেমার প্রধান অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের ফার্স্ট লুক শেয়ার করেছিলেন। সিনেমায় তার চরিত্রটির নাম রজ্জো। সোনাক্ষী নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘রজ্জো ফিরে এসেছে। দাবাং থ্রি-এর সেটে চলছে দাবাং। মনে হচ্ছে যেন অনেক দিন পরে বাড়ি ফিরে ফিরে এসেছি। আমাকে শুভেচ্ছা জানাবেন।’

সিনেমাটির পরিচালনা করছেন প্রভু দেবা এবং প্রযোজনা করছেন সলমনের ভাই আরবাজ খান। দাবাং সিরিজের আগের দুটি সিনেমার মতোই এটিও অ্যাকশনে ঠাসা ও মজায় ভরপুর হবে বলেই জানা গেছে। তবে এখনো সিনেমায় খল চরিত্রে কে রয়েছেন তা জানানো হয়নি। চলতি বছরের ডিসেম্বরে ‘দাবাং থ্রি’ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

 

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক