মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফারুকীর ফারুকী সিনেমায় নওয়াজউদ্দিন

news-image

বিনোদন ডেস্ক : নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ‘নো ল্যান্ডস ম্যান’ নামের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের খ্যাতিনাম অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

পৃথিবীর চলমান অভিবাসন ও তার রাজনীতি প্রেক্ষাপটে নির্মিত হবে সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি এতে সহ প্রযোজনায় থাকছে নওয়াজউদ্দিনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’। নওয়াজ, ফারুকীর পাশাপাশি প্রযোজক হিসেবে থাকছেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির মাধ্যমে প্রথমবার প্রযোজনার খাতায় নাম লেখালেন তিশা।

জানা গেছে, সিনেমাটির ৭০ ভাগ শুটিং হবে নিউইয়র্কে। বাকি ৩০ ভাগ শুটিং হবে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায়। ইংরেজি ভাষার পাশাপাশি উর্দু, হিন্দি এবং বাংলায় থাকবে এ সিনেমার সংলাপ। এটি ফারুকী ও নওয়াজউদ্দিনের প্রথম ইংরেজি ভাষার সিনেমা।

নিজের ফেসবুক পেজে এ সিনেমা প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিক। সেখানে তিনি লিখেন, শেষ পর্যন্ত ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে আমাকে রাখার জন্য ফারুকীকে ধন্যবাদ। ভালো কিছুর অপেক্ষায় আছি।

এই সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে নওয়াজউদ্দিন বলেন, সিনেমাটির চিত্রনাট্য আমার মধ্যে দারুণ ভালোলাগা তৈরি করেছে। এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কারের নানা মুহূর্ত রয়েছে সিনেমাটিতে। এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিজের ভেতর থেকে তাড়া পাচ্ছিলাম। যে কারণেই এর সঙ্গে যুক্ত হওয়া।

জানা গেছে, চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক