ওবায়দুল কাদের বিকালে হাসপাতাল ছাড়ছেন
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন। আজ শুক্রবার বিকালে হাসপাতাল থেকে ছাড় পাবেন তিনি।
সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপুও এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকালে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
গত ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।










