শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ আবার জাপার কো–চেয়ারম্যান করলেন জিএম কাদেরকে

news-image

নিজস্ব প্রতিবেদক : অব্যাহতি দেওয়ার ১২ দিনের মাথায় জি এম কাদেরকে আবার জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদ ফিরিয়ে দিলেন এইচ এম এরশাদ। আজ বৃহস্পতিবার রাতে এক ‘সাংগঠনিক নির্দেশে’ জি এম কাদেরকে পুনর্বহাল করেন জাপার চেয়ারম্যান এরশাদ।

সাংগঠনিক নির্দেশে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ /১-ক ধারা মোতাবেক তাঁকে এ নিয়োগ প্রদান করা হলো, যা বৃহস্পতিবার থেকে কার্যকর করা হলো।

এর আগে গত ২২ মার্চ রাতে এরশাদ তাঁর ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো–চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন। জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির কথা জানিয়ে এরশাদের সই করা সাংগঠনিক নির্দেশের অনুলিপি দলের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের কাছেও পাঠানো হয়।

এতে বলা হয়, ‘আমি (এরশাদ) ইতোপূর্বে ঘোষণা দিয়েছিলাম যে আমার অবর্তমানে পার্টির কো–চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন এবং আমি এটাও আশা প্রকাশ করেছিলাম যে পার্টির পরবর্তী জাতীয় কাউন্সিল তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করবে। কিন্তু পার্টির বর্তমান সার্বিক অবস্থার বিবেচনায় আমার ইতোপূর্বেকার সেই ঘোষণা প্রত্যাহার করে নিলাম।’

পরদিন ২৩ মার্চ জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও জিএম কাদেরকে অপসারণ করেন এরশাদ। ওই দিনই স্ত্রী রওশন এরশাদকে সংসদে উপনেতার পদে স্থলাভিষিক্ত করেন এরশাদ।

দলীয় সূত্র জানায়, জি এম কাদেরকে স্বপদে ফেরাতে রংপুরসহ বিভিন্ন স্থানে জাপার নেতা-কর্মীদের প্রতিক্রিয়ার মুখে এরশাদ তাঁর অবস্থান পরিবর্তন করেন। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা