,

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি

news-image

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে কথা বলতে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সিনিয়র নেতারা উপস্থিত আছেন।

কূটনীতিকদের মধ্যে জাপান, নরওয়ে ও প্যালেস্টাইনের রাষ্ট্রদূত, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, মায়ানমার, তুরষ্ক, চায়না, জার্মানি, যুক্তরাজ্য ও মরক্কোর উপ-রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার উপস্থিত আছেন।

বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়াকে জানানো হয়নি। জানতে চাইলে, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ বৈঠকের বিষয়ে আমি কিছু জানি না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর