,

কূটনীতিকদের সঙ্গে বিকালে বসছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, চিকিৎসাসেবা সম্পর্কে জানাতে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। একইসঙ্গে খালেদা জিয়ার মামলার সর্বশেষ অবস্থান সম্পর্কেও তুলে ধরা হবে বৈঠকে।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকাল চারটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা ও মামলাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের গণশুনানি, নির্বাচনী ব্যবস্থায় জনগণের অনাস্থাসহ বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন নেতারা।

নির্বাচন ইস্যুতে ঐক্যফ্রন্টের শুনানি নিয়ে তৈরি একটি সংকলনও কূটনীতিকদের কাছে সরবরাহ করা হবে বলে জানা গেছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর