,

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচন ৬ এপ্রিল

news-image

ইমরুল শাহেদ : টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর দ্বিবার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ এপ্রিল ঢাকার গুলশানের একটি ক্লাবে। এবার সংগঠনটির ভোটার সংখ্যা ১৭৯ জন। এর মধ্যে ৫৪ হচ্ছেন প্রার্থী। ২৭ জনের কমিটির জন্য পাঠান-মুজিব এবং ইরেস-রাজু – এ দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। একজন প্রার্থী ইতোমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ৬ এপ্রিল ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এসোসিয়েশনের একজন সদস্য জানান, এ নির্বাচন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন টিভি চ্যানেল নিজেদের সুবিধা মতো বিভিন্ন শর্তারোপ করে প্রযোজকদের চলার পথকে খুব কঠিন করে তুলেছে। এ পরিস্থিতিতে প্রযোজকদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যারা আন্তরিকতা নিয়ে কাজ করবেন, তারা নির্বাচিত হলেই সংগঠনের স্বার্থ সংরক্ষিত হবে। আমরা ভোটাররা সেভাবেই বিষয়টাকে ভাবছি।

২০১৬ সালের নির্বাচনে মনোয়ার হোসেন পাঠান এই সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তখন সংগঠনটির সভাপতি ছিলেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক মামুনুর রশীদ এবং সকলেই নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারের নির্বাচনে মনোয়ার হোসেন পাঠান সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইরেশ যাকের।

পাঠান-মুজিব প্যানেল থেকে ‘প্রযোজকদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ’ শ্লোগান নিয়ে একটি ইশতেহার প্রকাশ করা হয়েছে। তাতে রয়েছে নানা নির্বাচনি প্রতিশ্রুতি। তবে মনোয়ার হোসেন পাঠান মানসম্মত নাটক নির্মাণ, যোগ্য নির্মাতা, শিল্পী ও কুশলী সৃষ্টির প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন সেই অতীতেই। তিনি এখনও সেখানেই আছেন – এমনটাই বলা হয়েছে তার ইশতেহারে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের