,

পুলিশ কর্মকর্তাকে হেনস্থা অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে

news-image

বিনোদন ডেস্ক : ফের মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারালেন এক তারকা। একইসঙ্গে পুলিশ কর্মকর্তাকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ভারতীয় টিভি সিরিয়াল অভিনেত্রী রুহি শৈলেশকুমার সিংয়ের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রাতে মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। পুলিশ জানায়, ঘটনার সময় রুহি (৩০) এতটাই মদ্যপ ছিলেন যে, গাড়ির নিয়ন্ত্রণই করতে পারছিলেন না। যার ফলে তার গাড়ির ধাক্কায় চারটি দুচাকা এবং তিনটি চার চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর পালাতে গেলে বান্দ্রার লিঙ্কিং রোডে তার গাড়ি আটকান কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা।

রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়ি আটকানোর প্রতিবাদে ওই পুলিশ কর্মকর্তাকে রীতিমতো নিগ্রহ করছেন রুহি এবং তার দুই সঙ্গী। এমনকি সেখানে জড়ো হওয়া পথচলতি মানুষদের সঙ্গেও বচসা হয় তাদের। সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখার পরই রুহির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। ইতিমধ্যেই ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ভারতীয় সংবিধানের যথাযথ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

এর আগে ২০০২ সালের পয়লা সেপ্টেম্বর রাতে মদ্যপ অবস্থায় সালমান খানের বিরুদ্ধে বান্দ্রায় রাস্তার পাশে শুয়ে থাকা একাধিক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। এর ১৭ বছর পর পুনরায় এক তারকার বিরুদ্ধেও একই অভিযোগ উঠলো।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের