বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার আড়াইবাড়ী দরবার শরীফের মাহফিল

Poster-2015শেখ কামাল উদ্দিন : আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র) এর প্রতিষ্ঠিত দরবার শরীফে ৭৭তম ইছালে ছাওয়াব মাহফিল শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসদরে অবস্থিত আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন প্রিন্সিপাল সাইয়েদ কামাল উদ্দিন জাফরী, অধ্যাপক মাওলানা মো. মফিজুর রহমান, মুহাদ্দিছ মাওলানা মো. নূরুজ্জামান, মুহাদ্দিছ মাওলানা আবু নছর আশরাফী ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ওয়াজ করবেন।
আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী জানান, মাহফিলের প্যান্ডেল ও আনুসাঙ্গিক, প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মুুরিদ-মুতাকিদিন, ভক্তবৃন্দ আগে থেকেই মাহফিলে আসতে শুরু করেছেন।