মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবকিছু এখানে বলে দিতে চাই না আমি : বুবলী

news-image

বিনোদন প্রতিবেদন : শাকিব খানের নায়িকা শবনম ইয়াসমিন বুবলী বর্তমানে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবির কাজে ব্যস্ত। গতমাস থেকে টানা এ ছবির শুটিং চলছে। বলার অপেক্ষা রাখে না এ ছবিটিতেও শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে কাজ করছেন তিনি।

বুবলী বলেন, এ ছবির শুরু থেকে এ পর্যন্ত খুব নিখুঁতভাবে কাজ হচ্ছে। এককথায় বলতে গেলে পাসওয়ার্ডে থাকবে নানা চমক। এতে আমি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আর সেই অ্যাকশনগুলো অন্য ছবি থেকে হবে ভিন্ন। সেসূত্রে দর্শকরা আমাকে এবার নতুনভাবে দেখবেন। কাহিনীতে অনেক সাসপেন্স পাবেন তারা। বিশেষ করে বাড়ির সেটে এবং বাইরে বেশকিছু জায়গায় নতুনত্ব পাওয়া যাবে।

এ প্রথম গুণী নির্মাতা মালেক আফসারীর সঙ্গে কাজ করছেন বুবলী। এর অভিজ্ঞতা কেমন জানতে চাইলে তিনি বলেন, উনি অনেক মেধাবী একজন নির্মাতা। আগে তো জেনেছি এবং শুনেছি। এবার কাজ করতে গিয়ে বুঝতে পারলাম যে, সত্যিই অনেক কিছু শেখার আছে আফসারী ভাইয়ের কাছে। এছাড়াও ছবির পুরো টিমের প্রশংসা আমি করতে চাই। পাসওয়ার্ডের সহশিল্পী, সেট ডিজাইন, মেকআপ, পরিচালক, সহকারী পরিচালক সকলেই বেশ পরিশ্রমী।

এ ছবিতে কেমন চরিত্রে বুবলীকে দর্শকরা দেখতে পাবেন? এর জবাবে তিনি বলেন, চরিত্রটি নিয়ে বেশিকিছু বলতে চাই না। শুধু বলব, এটা একটা মিশনের গল্প। আর এতে আমার চরিত্রে নানান চমক থাকবে। সবকিছু এখানে বলে দিতে চাই না আমি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক