মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্সের খবরে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা

news-image

মাত্র তিন মাসেই নাকি ভেঙে যেতে চলেছে প্রিয়াঙ্কা-নিকের দাম্পত্য। সম্প্রতি এক মার্কিন ম্যাগাজিনের খবরে এমনই জল্পনা ছড়ায়। প্রিয়াঙ্কা এবং নিক এ নিয়ে মুখ না খুললেও এই খবরের সত্যতা অস্বীকার করেছেন প্রিয়াঙ্কার মুখপাত্র।আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, প্রথম এই খবর প্রকাশ করেছিল আমেরিকার ‘ওকে’ ম্যাগাজিন। শোনা যাচ্ছে, ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাতে চলেছেন প্রিয়াঙ্কা। আইনজীবী মারফত্ দু’জনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করবেন বলে খবর।

প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বেশির ভাগ সময়ই গসিপকে কোনও পাত্তা দেন না নায়িকা। কিন্তু এই খবর প্রকাশিত হওয়ার পর তিনি দুঃখ পেয়েছেন।

ওই ম্যাগাজিনে লেখা হয়েছিল, শুধুমাত্র টাকার জন্যই প্রিয়াঙ্কা বিয়ে করেছেন। নায়িকার দাবি, এতে তার এতদিনের তৈরি ইমেজ নষ্ট হয়েছে। ফলে ম্যাগাজিনের বিরুদ্ধে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করতে পারেন প্রিয়াঙ্কা।

মুখ না খুললেও নিকের সঙ্গে তার সম্পর্ক যে মজবুত রয়েছে, সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি দিয়ে তার প্রমাণ দিয়ে চলেছেন প্রিয়াঙ্কা।

সদ্য আটলান্টায় জোনাস ব্রাদার্সের শো-এ গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে নিক ছাড়াও তার দুই ভাই জো এবং কেভিন উপস্থিত ছিলেন। মঞ্চ থেকেই ইঙ্গিতে প্রিয়াঙ্কাকে ‘আই লাভ ইউ’ বলেন নিক।

ওই কনসার্ট চলাকালীন এক নারী ভক্ত নিকের দিকে নিজের অন্তর্বাস ছুড়ে দেন। তা নিজের হাতে নিককে পৌঁছেও দেন প্রিয়াঙ্কা। এই ঘটনায় একটুও বিরক্তি ছিল না নায়িকার মুখে। বরং ছবি দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি বেশ মজা পেয়েছেন।

ওই ম্যাগাজিনের দাবি ছিল, নিকের হয়ে বিয়ের পর থেকে সব সিদ্ধান্তই প্রিয়াঙ্কা নিচ্ছিলেন। নিকের নিজস্ব মতামতের কোনও গুরুত্ব থাকছিল না। সে কারণেই নাকি তাদের দাম্পত্যে সমস্যা দেখা দিয়েছিল।

কিন্তু প্রিয়াঙ্কার সোশ্যাল ফলোয়াররা এ দাবি মানতে নারাজ। নিকের ব্যবহারে প্রিয়াঙ্কার প্রতি কোনও অসন্তোষ দেখতে পাননি তারা। সে কারণেই গোটা ঘটনা গসিপ বলেই উড়িয়ে গিতে চান প্রিয়াঙ্কার অনুরাগীরা।

যদিও আইনি পথে প্রিয়াঙ্কা ব্যবস্থা নেওয়ার পর গোটা ঘটনা কোন দিকে মোড় নেয়, সে দিকেই তাকিয়ে সিনেমা মহল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক