মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী এমি জ্যাকসন বিয়ের আগেই অন্তঃসত্ত্বা

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এমি জ্যাকসন। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

সেই পোস্টে এমি জ্যাকসন লিখেছেন, ‘আমি ছাদে উঠে গোটা বিশ্বকে চিৎকার করে এই খবরটা জানাতে চাই। আর আজকের দিনটা মাতৃ দিবস হিসেবে যথার্থ আমার কাছে। আমি ইতিমধ্যেই পৃথিবীর অন্য সব কিছুর থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছি। প্রকৃত এবং সৎ ভালোবাসা।‘

তিনি আরো লিখেছেন, ’আমার ছোট্ট লিব্রা তোমাকে দেখার জন্য আমাদের আর তর সহ্য হচ্ছে না।’

চলতি বছরের ১লা জানুয়ারি হবু বর জর্জ পেনিইয়টের সঙ্গে বাগদান সেরেছেন এমি। পেশায় ব্যবসায়ী জর্জ। আগামী ২০২০ সালে গ্রিসে এলাহিভাবে জর্জকে বিয়ে করতে চলেছেন তিনি। আর তার আগেই নিজের প্রেগন্যান্সির খবর দিলেন।

এই অভিনেত্রী বলিউডে তেমনভাবে নজর কাড়তে পারেননি ঠিকই, তবে একটা ছাপ ফেলেছেন। কিন্তু দক্ষিণী চলচ্চিত্র জগতে এমি জ্যাকসনের প্রতিপত্তি আর ক্যারিশমার কথা কারও অজানা নয়। একের পর এক সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক