মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ কোন মিম!

news-image

বিনোদন প্রতিবেদক : বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দারুণ জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় গুণে অল্প ক’দিনেই তিনি হয়ে উঠেছেন প্রিয় শিল্পীদের একজন। দীর্ঘ এক যুগের অভিনয় ক্যারিয়ারে, নানামাত্রিক চরিত্র উপহার দিয়ে তিনি হয়েছেন প্রশংসিত। আর সে কারণে দর্শকমহলে মিমের কদরটাও একটু বেশি।

কাজের বেলায় মিম বেশ খুঁতখুঁতে। বিষয়টি ভালো বলতে পারবেন, যারা তার সঙ্গে কাজ করেছেন। মিম সব সময়ই চেষ্টা করেন, সেরা অভিনয়টুকু দেওয়ার। যার প্রমাণ পাওয়া যায় তার কাজগুলোতে।

সম্প্রতি একটি ম্যাগাজিনে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম। প্রথম দেখাতে যে কারো চোখই ধোঁকা খাবে মিমকে চিনতে। এমন কি তার ভক্তরাও বলে উঠবেন, এটা মিম?

এদিকে, আপাতত স্টেজ শো নিয়েই ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘নীল দরজা’ নামে একটি ওয়েব সিরিজের কাজ। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এছাড়াও প্রচারের অপেক্ষায় আছে ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’ নামে আরও একটি ওয়েব সিরিজ। অনিমেষ আইচের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন, গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিক আনাম খান, জাকিয়া বারি মম, মীম মানতাসাসহ আরও অনেকে। এছাড়াও মুক্তি অপেক্ষায় আছে মিম ও আরিফিন শুভ অভিনীত ‘সাপলুডু’ ছবিটি। এটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক