,

দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: প্রধানমন্ত্রী

100_53586ডেস্ক রির্পোট :বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বৃহস্পতিবার মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।শেখ হাসিনা বলেন, আমরা কারও কাছে শুনতে চাইনা বাংলাদেশ দরিদ্র দেশ। ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে। ২০০৫ সালের দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ। আমরা তা ২৪ শতাংশে নেমে এনেছি। আমরা আরও ১০ ভাগ দারিদ্র্য হ্রাস করবো। ৫ কোটি বেশি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। সরকারি-বেসরকারি মিলিয়ে ১ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, মুদ্রাস্ফীতি আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে এসছি। গত নভেম্বরে সহনীয় ৬.২১ শতাংশ ছিল। মায়ানমার এবং ভারতের সাথে সমুদ্র বিজয়ের ফলে সমুদ্র-কেন্দ্রিক ব্লু-ইকোনমি সম্প্রসারণের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে আমাদের জিডিপি বেড়েছে ৬.২ শতাংশ হারে। মাথাপিছু আয় ২০০৫-০৬ অর্থবছরের ৬৩০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১২০০  ডলারে  উন্নীত  হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২২.২৩ বিলিয়ন ডলার।

তিনি বলেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্বে আমাদের অবস্থান দ্বিতীয়। চীনের পরেই আমাদের স্থান। এই অবস্থানকে ধরে রাখতে হবে। নতুন বাজার খুঁজতে হবে, নতুন পণ্য রপ্তানিতে যোগ করতে হবে। ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা আমি মনে করি এই লক্ষ্য পূরণ করা সম্ভব। এজন্য প্রয়োজন আপনাদের প্রচেষ্টা আর সরকারের সহযোগিতা।

ব্যবসা ব্যবসায়ীদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়েছে। পাশাপাশি স্বর্ণ মুদ্রার রিজার্ভও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দীন আহমেদ। পরে প্রধানমন্ত্রী পাশের মেলা প্রাঙ্গণের কয়েকটি স্টল ঘুরে দেখেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ