বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরতাল ঠেকাতে পারলো না যুবক-যুবতীদের

kalapara pic_53459ডেস্ক রির্পোট :সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ঢল নেমেছে। হরতাল উপেক্ষা করে হাজির হয়েছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পুরনো বছরের সূর্য্যিমামাকে বিদায় জানাতে। জামায়েত শিবিরের হরতাল থাকা সত্ত্বেও বুধবার সকাল থেকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বিভিন্ন বয়সের যুবক-যুবতী এমনকি প্রবীনরাও জড়ো হয়েছেন কুয়াকাটায়। দেশের বিভিন্ন স্থান থেকে বাস, মাইক্রো, প্রাইভেটকার, লঞ্চ ও মোটর সাইকেলযোগে ওইসব পর্যটকরা কুয়াকাটায় এসে পৌঁছেছেন। উঠেছেন বিভিন্ন হোটেল ও আত্মীয়-বন্ধুবান্ধবের বাড়িতে।


ইতোমধ্যে নতুন বছরকে আড়ম্বরপূর্ণভাবে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন কমিটি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ জন্য সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে।

কুয়াকাটা থার্টি ফার্ষ্ট নাইট উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, রাত ১২ টা ১ মিনিটে সৈকতে পর্যটকরা আনন্দ উল্লাস করে নুতন বছরকে স্বাগত জানাবেন। এছাড়া প্রেসক্লাব চত্বরে চ্যানেল আইয়ের শিল্পীসহ ঐতিহ্যবাহী রাখাইন শিল্পী গোষ্ঠী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক কনসার্টের আয়োজন করা হয়েছে।

ঢাকার মোহাম্মাদপুর থেকে আসা সারমিন আক্তার সুইটি বলেন, 'থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে দু'দিন আগে আমরা কুয়াকাটা এসেছি। এটি দেখার মত সুন্দর একটি স্থান। এখানে একস্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়।'

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট জানান, প্রতি বছর এখানে থার্টি ফার্স্ট নাইট উদযাপন অনুষ্ঠান হয়। পর্যটকদের বিনোদনের জন্য এ কনসার্টের আয়োজন করা হয়েছে।

থার্টি ফার্স্ট নাইট উদযাপন কমিটির আহবায়ক রুমান ইমতিয়াজ তুষার জানান, বছরকে বিদায় জানাতে দেশ-বিদেশের পর্যটকরা কুয়াকাটায় জমায়েত হয়েছে। আমাদের সব আয়োজন ঠিকভাবে সম্পন্ন করেছি। আশা করি অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হবে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সঞ্জয় মন্ডল জানান, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সৈকতসহ বিভিন্ন পয়েন্টে আতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সদা প্রস্তুত থাকবে।