,

হ্যাপির ধর্ষণ মামলাঃ ডিএনএ পরীক্ষার অনুমতি

141231131520আদালত প্রতিবেদক :চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলায় জব্দকৃত আলামতের ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন সিএমএম আদালত। তদন্ত কর্মকর্তা মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক  মাসুদ পারভেজের করা এক আবেদনের শুনানি শেষে বুধবার  সেটি মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে ভিকটিমের উপস্থাপন করা ও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত আলামতে ভিকটিম কিংবা আসামির ডিএনএ-এর উপাদান বিদ্যমান আছে কি-না তা পরীক্ষা করা প্রয়োজন বলে আবেদনে তিনি উল্লেখ করেন।

জানা গেছে, আলমতে ডিএনএ পাওয়া গেলে পরবর্তীতে মামলার ভিকটিম হ্যাপি ও রুবেলের ডিএনএ’র সঙ্গে তা মেলে কি-না তার জন্য পরবর্তীতে ফের আদালতে আবেদন করা হবে।

এর আগে ধর্ষণের অভিযোগে গত ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর থানায় মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। মামলার অভিযোগে জানা যায়, বিয়ের কথা বলে রুবেল অভিনেত্রী হ্যাপির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তারা দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মতো বসবাস করতেন বলে মিডিয়ার কাছে দাবি করেছেন হ্যাপি।  কিন্তু যখনই বিয়ের জন্য তিনি চাপ দিতে থাকেন তখন থেকেই রুবেল টালবাহানা করতে থাকেন। পরবর্তীতে রুবেল তার গায়েও হাত তোলেন বলে মামলায় অভিযোগ করেন হ্যাপি।

মামলার পর রাত সাড়ে ৭টার দিকে হ্যাপিকে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয় এবং পরদিন ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ