মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র কোরআনে বর্ণিত আল্লাহর অস্তিত্বের নিদর্শনাবলী

news-image

নারগিস সুলতানা নাহিদা : পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা তাঁর অস্তিত্বের প্রচুর নিদর্শন পেশ করেছেন। মানবজাতির কাছে যেন আল্লাহর অস্তিত্ব একেবারে সন্দেহাতীতভাবে সাব্যস্ত ও প্রমাণিত হয়, সে জন্য তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক নিদর্শনের পাশাপাশি সহজ ও সর্বজনবোধ্য বেশকিছু নিদর্শনের কথাও উল্লেখ করেছেন। এক্ষেত্রে একাধিক বর্ণনাভঙ্গি ব্যবহার করা হয়েছে। যেমন, কোথাও বলা হয়েছে, ‘ইন্না ফি খালকিস সামাওয়াতি…’ তথা আসমান ও জমিন সৃষ্টির মধ্যে… বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। আর কোথাও বলা হয়েছে, ‘ওয়ামিন আয়াতিহি’ অর্থাৎ তাঁর নিদর্শনের মধ্য থেকে…।

অনুসন্ধানে দেখা গেছে, দ্বিতীয় প্রকার আয়াতের সংখ্যা পুরো কোরআনে ১১টি। মজার ব্যাপার হলো, এগুলোর বেশিরভাগই সূরা রূমে বিবৃত হয়েছে। বস্তুত এর দ্বারা ইঙ্গিত করা হচ্ছে, রূম তথা জড় ও বস্তুবাদী দুনিয়ার মোহে পড়ে যারা সৃষ্টিকর্তা আল্লাহকে চেনে না কিংবা ভুলে যায়, তারা যেন এ দুনিয়া থেকেই আল্লাহর নিদর্শন দেখে নেয় এবং শিক্ষাগ্রহণ করে। এখানে তেমনি কয়েকটি আয়াতের অনুবাদ পেশ করা হলো-

১. তাঁর নিদর্শনের মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মৃত্তিকা থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে আছ। (সূরা রূম : ২০)

২. আরেক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। (সূরা রূম : ২১)

৩. তাঁর আরও এক নিদর্শন হচ্ছে, নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। (সূরা রূম: ২২)
৪. তাঁর আরও নিদর্শন, রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর কৃপা অন্বেষণ। নিশ্চয়ই এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। (সূরা রূম: ২৩)

৫. তাঁর আরও নিদর্শন, তিনি তোমাদের দেখান বিদ্যুৎ, ভয় ও ভরসার জন্য এবং আকাশ থেকে পানিবর্ষণ করেন, অতঃপর তা দ্বারা ভূমির মৃত্যুর পর তাকে পুনরুজ্জীবিত করেন। নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। (সূরা রূম : ২৪)
৬. আল্লার অন্যতম নিদর্শন এই যে, তাঁরই আদেশে আকাশ ও পৃথিবী প্রতিষ্ঠিত আছে। অতঃপর যখন তিনি মৃত্তিকা থেকে ওঠার জন্য তোমাদের ডাক দেবেন, তখন তোমরা উঠে আসবে। (সূরা রূম : ২৫)

৭. তাঁর নিদর্শনগুলোর মধ্যে একটি এই যে, তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন, যাতে তিনি তাঁর অনুগ্রহ তোমাদের আস্বাদন করান এবং যাতে তাঁর নির্দেশে জাহাজগুলো বিচরণ করে এবং যাতে তোমরা তাঁর অনুগ্রহ তালাশ কর এবং তাঁর প্রতি কৃতজ্ঞ হও। (সূরা রূম : ৪৬)
৮. তাঁর নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দিবস, রজনি, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও না; আল্লাহকে সিজদা কর, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সঙ্গে শুধু তাঁরই ইবাদত কর। (সূরা হা-মিম সিজদাহ : ৩৭)

৯. আল্লাহর এক নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে। অতঃপর আমি যখন তার ওপর বৃষ্টি বর্ষণ করি, তখন সে শস্যশ্যামল ও স্ফীত হয়। নিশ্চয়ই যিনি একে জীবিত করেন, তিনি জীবিত করবেন মৃতদেরও। নিশ্চয়ই তিনি সবকিছু করতে সক্ষম। (সূরা হা-মিম সিজদাহ : ৩৯)
১০. তাঁর এক নিদর্শন নভোমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং উভয়ের মধ্যে তিনি জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম। (সূরা শুরা : ২৯)

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক