,

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা তাসবিরুল আটক

news-image

নিউজ ডেস্ক : বনানী এফআর টাওয়ারের মালিক বিএনপি নেতা তাসবিরুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল শনিবার রাত ১১ টার দিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ (৩০ মার্চ) রাত পৌনে ১১টার দিকে তাসবিরুলের বারিধারার বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এর আগে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করে। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে আবু হেনা মোস্তফা কামাল নামের একজনের আজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। এনিয়ে এ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়াল। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর