মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী ট্রাজেডি : যন্ত্র অকার্যকর, জরুরি এক্সিট বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানীর এফ আর টাওয়ারের অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিল। পাশাপাশি ভবনটিতে যে একটি ইমারজেন্সি এক্সিট বা জরুরি বহির্গমন পথ আছে সেটিও ছিল বন্ধ। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দলের আহ্বায়ক তরুণ শিকদার।

শনিবার (৩০ মার্চ) সকালে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শনে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস থেকে গঠিত তদন্ত দলকে সঙ্গে নিয়ে ভবনে প্রবেশ করেন তারা।

ভবনে প্রাথমিক পরিদর্শন এবং তদন্ত করে বেরিয়ে এসে তরুণ শিকদার বলেন, আমরা প্রাথমিকভাবে দেখেছি। পূর্ণাঙ্গ তদন্ত করতে আরও সময় লাগবে। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি তার সারমর্ম হচ্ছে, ভবনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিল। আর একটি ইমারজেন্সি এক্সিট আমরা দেখেছি। তবে সেটি বন্ধ ছিল।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, পূর্ণাঙ্গ তদন্ত শেষে, সবাই মিলে একটি বৈঠকে বসবেন। বৈঠক থেকে একটি উপসংহারে আসা হবে।

এছাড়াও বুয়েট তদন্ত দলের প্রতিবেদন সাপেক্ষে ভবন খুলে দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করে তদন্ত দল।

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৩তলা সুউচ্চ ভবনটিতে অগ্নিকাণ্ডে শেষ খবর পর্যন্ত ২৫ জনের প্রাণহানি হয়েছে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক