,

সোনাক্ষী বললেন, আগেই গেরুয়াদের সঙ্গ ছাড়া উচিৎ ছিল বাবার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যোগ দেয়া নিয়ে সোনাক্ষী সাংবাদিকদের বলেন, আমি মনে করি, বাবা একটু বেশিই দেরি করেছেন সিদ্ধান্ত নিতে। অনেক আগেই বাবার গেরুয়াদের (বিজেপি) সঙ্গ ত্যাগ করা উচিত ছিল।

অনেক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলিউডের শক্তিমান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। খবর এনডিটিভির।

তার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা শুক্রবার সাংবাদিকদের জানান, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেয়ার সিদ্ধান্তের জন্য বাবা শত্রুঘ্নকে পূর্ণ সমর্থন করেন তিনি।

সাংবাদিকদের সোনাক্ষী বলেন, কংগ্রেসের প্রধান রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিজেপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন শত্রুঘ্ন সিনহা।

অনেকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত শাহের প্রকাশ্যে সমালোচনা করে আসছেন শত্রুঘ্ন।

গত ১০ বছর ধরে বিহারের পটনায় একটি আসনের দায়িত্ব সামলেছিলেন শত্রুঘ্ন সিনহা। কিন্তু এই বছর দলের হয়ে ওই আসনে প্রার্থী হয়েছেন রবি শংকর প্রসাদ। এই ঘোষণার কয়েকদিন পরেই দল ছাড়ার সিদ্ধান্ত শত্রুঘ্ন সিনহা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের