মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গনাকে পরিচালক, পর্নো ছবিতে আমার আগ্রহ নেই

news-image

বিনোদন ডেস্ক : পহেলাজ নিহালনি। ভারতের প্রাক্তন সেন্সর কর্তা বলি ইন্ডাস্ট্রির বর্ণময় চরিত্র। কাজে এবং কথায় যার বেশিরভাগটাই অমিল বলে মনে করেন তার বলিউড অভিনেতারা। বেশ কিছু অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যার মধ্যে সর্বশেষ হলো কঙ্গনা রানাওয়াতের করা অভিযোগ।

কঙ্গনা অভিযোগ করেছেন, তার ক্যারিয়ারের শুরুর দিকে পহেলাজ নাকি একটি ছবি অফার করেছিলেন। তার জন্য কোনও অন্তর্বাস ছাড়া সিল্কের পোশাক পরে ফটোশুট করার জন্য জোর করেছিলেন। অপ্রস্তুত হলেও সেই ফটোশুট করতে নাকি বাধ্য হয়েছিলেন নায়িকা। তবে পরে ছবিটি আর করেননি। এই দাবির ২৪ ঘণ্টার মধ্যেই কঙ্গনাকে আক্রমণ করেছেন পহেলাজ।

সূত্রের খবর, পহেলাজ দাবি করেছেন, তার ছবির জন্য করা ফটোশুট কঙ্গনা কাজে লাগিয়েছেন। ওই ছবি দিয়ে তৈরি পোস্টার দেখেই নাকি ‘গ্যাংস্টার’-এর অফার পেয়েছিলেন নায়িকা। ২০০৬-এ ওই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এমনকি পহেলাজ যাতে মহেশ ভট্টের ছবিতে তাকে সুযোগ করিয়ে দেন, এমন অনুরোধও কঙ্গনা করেছিলেন বলে দাবি করেছেন প্রাক্তন সেন্সর কর্তা।

কঙ্গনা দাবি করেছিলেন, আই লভ ইউ বস নামের একটা ছবি করার অফার করেছিলেন পহেলাজ। মধ্যবয়সী বসের সঙ্গে যুবতী একটি মেয়ের সম্পর্কের গল্প। ফটোশুটে একটা সিল্কের পোশাক দিয়েছিলেন। কোনও অন্তর্বাস ছাড়া সেটা পরে ফটো তুলতে হয়েছিল। কিন্তু গল্পটা সফট পর্ন মনে হয়েছিল। তাই কাজটা করিনি।

এর পাল্টা পহেলাজ বলেন, ওটা কোনও সফট পর্নো ছবি ছিল না। এ ধরনের ছবিতে আমার কোনও আগ্রহ নেই।

কঙ্গনা-পহেলাজের মৌখিক বিরোধ এখানেই শেষ হওয়ার সম্ভাবনা দেখছেন না বলি ইন্ডাস্ট্রির একটা বড় অংশ। আরও কোনও গোপন সত্যি বেরিয়ে আসতে পারে বলেও মনে করছেন তারা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক