,

মডেল হেলেনের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

news-image

বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী পি জে হেলেন আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কি কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শোবিজ অঙ্গনে তার সহকর্মীদের মতে, মানসিক হতাশা থেকেই তিনি এই কাজ করতে পারেন।

অভিনেত্রীর একটি ঘনিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে ঘুমের ওষুধ খেয়ে ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এর আগে
সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো একটি ছবিও দেন ফেসবুকে। ক্যাপশনে দেন, ‘বাই বাই’! এই ছবি দেখেই ফেসবুকে শোরগোল পড়ে যায়। অনেকেই কমেন্টে হেলেনকে আবেগ নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ করেন। কিন্তু কিছুক্ষণ পরই জানা যায় হেলেন হাসপাতালে।

সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো ছবি পোস্ট করার আগে আরেকটি স্ট্যাটাস দেন হেলেন। সেখানে তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যে লাইভে আসছি। এটাই শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারো মনে কষ্ট দিয়ে থাকলে।’

এদিকে, সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো ছবিটি পোস্ট করার ৪০ মিনিট পরই ফেসবুক থেকে ছবিটি মুছে ফেলা হয়েছে। পিজে হেলেন হাসপাতালে থাকলে তার আইডি থেকে ছবির এই স্ট্যাটাসটি কে মুছে দিয়েছে সে নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের