মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবার কেন আগুন, খতিয়ে দেখা হবে, বললেন মেয়র আতিক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আবার কেন আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের ঘটনা পরিদর্শনে গিয়ে সাংবাদিককের তিনি একথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‌‘২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। তারা কী করলো? যেহেতু এর আগে আমি দায়িত্বে ছিলাম না, সংশ্লিষ্টদের সঙ্গে এখন আমি বসবো। আবার কেন এখানে আগুন, বিষয়টি তদন্ত করে দেখ‍া হবে।’

পারফিউমের দোকান থেকে আগুন লেগেছে- প্রাথমিকভাবে এ তথ্য জানিয়ে মেয়র বলেন, ‘আমরা আগুন আগে নিয়ন্ত্রণে আন‍ার চেষ্টা করছি। আমার বিশ্বাস সবাই ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। তাদের কোনো অসুবিধা যেন না হয়। আগুণ নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও।

এদিকে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক