বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় আহত ৩০ : মাদ্রাসাসহ বাড়িঘর ভাংচুর

attt 12নিজস্ব প্রতিবেদক : বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কবরস্থানের মালিকানা নিয়ে সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। এসময় একটি মাদ্রাসাসহ বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। জানা যায়, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের খাদেম বাড়ি ও সাদত বাড়ির মধ্যে একটি কবরস্থানের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। খাদেম বাড়ির মাওলানা সলিমূল্লাহ বাদী হয়ে আদালতের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে গত বছরের ১৩ ডিসেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞ আদালত। এর জের ধরে বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে সাদত বাড়ির আব্দুল বারী, জব্বার মিয়া, দানা মিয়া, ইয়াকুব নেতৃত্বে ৩০/৪০জন দাঙ্গাবাজ খাদেম বাড়ির লোকজনের উপর হামলা চালায়। প্রায় ঘন্টাব্যাপী হামলায় ৩০জন আহত হয়। আহতদের মধ্যে সফিউল্লাহ (৮০), খলিলুল্লাহ (৬৫), নাজমূল হাসান (৪০), নোমান (৩৮), সিরাজ মিয়া (৪০), আব্দুর রশিদ (৪২), আহসান উল্লহ (৫০), ফরিদ মিয়া (৪৫), আরিফ (২৫), জাহাঙ্গীর মিয়া (২২), মোবারক (২২), আব্দুল হক (৩৫), আফতাব মিয়া (৪৫), আব্দুর রশিদ (৪৫) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। হামলার সময় খাদেম বাড়ির মহিলা মাদ্রাসাসহ বেশ কয়েকটি বাড়িঘর ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, ইতিপুর্বে কবরের জায়গা নিয়ে থানায় মামলা হয়েছে। গ্রেফতার করেছিলাম। কোর্ট থেকে জামিনে বের হয়ে আজকে এ ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।