,

প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের সাক্ষাৎ

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বলিউডের সাড়াজাগানো অভিনেতা সঞ্জয় দত্ত। ঢাকা সফররত সঞ্জয় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সঞ্জয় দত্ত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পর সফরে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধিদলের বেশ কিছু দুর্লভ আলোকচিত্র হস্তান্তর করেন।

প্রেস সচিব বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে আসা সেই প্রতিনিধিদলে অন্যদের মধ্যে কিংবদন্তি সংগীতশিল্পী লতা ‍মুঙ্গেশকার, সঞ্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনীল দত্ত, বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রেহমান এবং সঞ্জয় দত্ত নিজেও ছিলেন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর