,

ডিএনএ নমুনা সংগ্রহে মর্গে সিআইডি দল

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহে ঢাকা মেডিকেলের মর্গে এসেছে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি)। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার পর সিআইডির এই দল আসে।

দলটির নেতৃত্বে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুস সালাম। তিনি বলেন, বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের ডিএনএ নমুনা সংগ্রহ করব আমরা। একই সঙ্গে স্বজনদের নমুনাও সংগ্রহ করা হবে।

আবদুস সালাম জানান, চুরিহাট্টায় আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের যেভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল, একইভাবে বনানীর আগুনের ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। মূলত তাঁদের লাশ শনাক্ত করার জন্যই এই কার্যক্রম। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর