,

বনানীর অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের লাশ হস্তান্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০ জনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নয়জনের লাশ হস্তান্তর করা হয়। পরে আজ শুক্রবার সকালে একজনের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

যাঁদের লাশ হস্তান্তর করা হয়েছে, তাঁরা হলেন আতিকুর রহমান (৪২), আমির হোসেন রাব্বি (২৯), ইফতেখার হোসেন (৩৭), জারিন আহসান বৃষ্টি (২৫), তানভীর সিদ্দিক আবির (২৯), মঞ্জুর হাসান (৪৯) ও ফজলে রাব্বি (৩০), আহমেদ জাফর (৫২), আবদুল্লাহ আল ফারুক ও রুমকি আক্তার (৩২)।

এঁদের মধ্যে আহমেদ জাফরের লাশের ময়নাতদন্ত হয় আজ সকাল ৭টায়। ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক ড. সোহেল মাহমুদ। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর