মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ ও তাদের দ্রুত সুস্থতা কামনাও করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা জানার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীসহ সকল আইন প্রয়োগকারী সংস্থাকে ফায়ার সার্ভিস এর সঙ্গে সমন্বয় করে অগ্নি নির্বাপন ও উদ্ধার অভিযানে কাজ করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষণ উদ্ধার অভিযান ও আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি মনিটরিং করছেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক