,

আরও মরদেহ ভেতরে পড়ে আছে , চলছে ‘সার্চিং’

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানীর এফ আর টাওয়ারে লাগা আগুনে হতাহতের সংখ্যা বাড়ছে। শ্রীলঙ্কান এক নাগরিকসহ ৭ জনের লাশ উদ্ধারের পর সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের ১০ তলার একটি কক্ষ থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সব মিলে এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবনের ভেতর আরও লাশ পড়ে আছে। তবে কতজন থাকতে পারেন তা সঠিকভাবে বলতে পারছেন না তারা। তবে ধারণা করছেন,ভেতরে যারা থাকতে পারেন তারা মৃত।

ওই কর্মকর্তা বলেন, সন্ধ্যা ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এখন ভেতরে সার্চিং শুরু করা হয়েছে।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন নিহত ছাড়াও আহত হয়েছেন ৭০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেলা পৌঁনে একটার দিকে ২২ তলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগে। নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬), মনির (৫০) ও শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক। আমাদের সময় অনলাইন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর