মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এফ আর টাওয়ার অগ্নিকাণ্ড: বনানীতে ভিড় করছেন স্বজনরা

news-image

নিউজ ডেস্ক : বনানীতে এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় আটকে পড়াদের স্বজনরা ভিড় করছেন। উদ্ধার কাজ চলার মধ্যেই এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দায়িত্বশীল কেউ নিহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। এরপর থেকে ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৯টি টিম কাজ করছে।

আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, ‌বনানীর আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।’

তবে কোন ইউনিটের কতজন সদস্য আগুন নেভাতে কাজ করছেন তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

এদিকে, আটকে পড়াদের স্বজনরা ভিড় করছেন ভবনের আশপাশে। অনেককেই কাঁদতে দেখা গেছে।

রফিকুল ইসলাম নামের একজন জানান, তার বড় বোন কাজ করেন ওই ভবনে। এখন খোঁজ পাওয়া যাচ্ছে না। সেজন্যেই তিনি এসেছেন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক