,

খোলামেলা পোশাকে ‘নির্লজ্জ’ সোনাক্ষী!

news-image

অনেকদিন পর নতুন ছবিতে কাজ করেছেন সোনাক্ষী সিনহা। ছবির নাম ‘কলঙ্ক’। সম্প্রতি প্রকাশ হয়েছে এর টিজার। সেখানে ট্র্যাডিশনাল লুকে দেখা দিয়েছেন দাবাং গার্ল। প্রশংসিত হয়েছেন সোনাক্ষ। তবে সে ছাপিয়ে হঠাৎ সাহসী পোশাকের ছবির জন্য ট্রলের শিকার হচ্ছেন তিনি।কয়েকমাস আগে ইনস্টাগ্রামে লাল রঙের একটি গাউন পরে ছবি শেয়ার করেছেন সোনাক্ষী। সেখানে তাকে আবেদনময়ী লাগছে। কিন্তু নিন্দুকেরা মেতেছেন নায়িকার পোশাক নিয়ে। সম্প্রতি ছবির নিচে কমেন্ট করে সোনাক্ষীকে ‘নির্লজ্জ’ বলে উল্লেখ করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ভারতীয় সংস্কৃতিকে শেষ করে দিচ্ছেন সোনাক্ষির মতো মেয়েরা।

কয়েকদিন আগেই একটি চ্যাট শো-তে সোনাক্ষি বলেছিলেন, ‘আমাদের দেশে সব সংস্কৃতির বাহকরা ইনস্টাগ্রামেই বসে আছে। এরাই বিদেশি অভিনেত্রীদের বিকিনি পরা ছবি লাইক করে, ফলো করে। কিন্তু যখনই দেশি কোনো অভিনেত্রী ভিন্নভাবে হাজির হয় তখন সংস্কৃতি শেষ হয়ে গেছে কান্নার রোল তোলে।’

লাল গাউনটিকে দেখে অনেকেরই মনে হয়েছে, এটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। কারণ পোশাকের তলায় চামড়ার রঙ দেখা যাচ্ছে। কিন্তু সোনাক্ষি নিজেই ব্যাখ্যা দিয়ে বলেছেন, পোশাক মোটেই সেরকম নয়। আসলে ওটা পোশাকেরই রঙ। এটি ট্রান্সপারেন্ট নয়।

সোনাক্ষী আরও জানিয়েছেন, তিনি নিজেই ওই ধরনের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। যদি পোশাকটা ঠিকঠাক না হয়, তাহলে তিনি নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিতেন না।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের