,

এসিডে ঝলসে গেছেন দীপিকা পাডুকোন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। দর্শকনন্দিত এই নায়িকার মুখ হুট করেই এসিডে ঝলসে গিয়েছে। ঝলসানো সেই চেহারা নিয়ে সোমবার দর্শকদের সামনে হাজির হয়েছেন বলিউডের এ তারকা।

‘রাজি’র পরিচালক মেঘনা গুলজারের নতুন ছবি ‘ছপাক’- এসিডে আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। সোমবার থেকেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং। তার আগে ছবির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। যেখানে অর্ধেক পুড়ে যাওয়ায় চেহার চমকে দিয়েছেন ‘পদ্মাবত’ অভিনেত্রী।

ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা লিখেছেন, এই চরিত্রটি আমার সঙ্গে সারাজীবন থাকবে। আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ছপাক’।

এর আগে সারা দেশ যেদিন হলি সেলিব্রেট করতে ব্যস্ত ছিল, ঠিক সেই দিন ‘ছপাক’-এর চিত্রনাট্য পড়তে দেখা যায় দিপ্পিকে। সেদিন দীপিকার সঙ্গে দেখা যায় সহ অভিনেতা বিক্রান্ত মেসিকে। পাশাপাশি হাজির ছিলেন খ্যতনাম গীতিকার, কবি, পরিচালক গুলজার (মেঘনা গুলজারের বাবা) সহ অন্যান্য কলাকুশলীরা।

‘পদ্মাবত’-এর পর এবং বিয়ের পর এটাই দীপিকার প্রথম ছবি। এই ছবিটিতে ফক্স স্টার স্টুডিওর সঙ্গে মিলে সহ প্রযোজক হিসাবেও রয়েছেন দীপিকা। ছবিতে দীপিকার চরিত্রটা প্রসঙ্গে পরিচালক মেঘনা গুলজার বলেছিলেন, এই ছবিতে দীপিকাকে আপনারা চিনতেই পারবেন না। দীপিকার চেহারার সঙ্গে চরিত্রের চেহারার কোনও মিলই নেই। এসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের সঙ্গে এখানে দীপিকার অদ্ভুত মিল রয়েছে।

এই প্রসঙ্গে লক্মী আগরওয়াল বলেছেন, আমার এই চরিত্রটাতে দীপিকা অভিনয় করায় আমি ভীষণ খুশি। ওনাকে বিচার করার আমার কোনও যোগ্যতাই নেই। আমি কীভাবে ওনার বিচার করতে পারি, উনি যে কাজটা করতে চলেছেন সেটা আমি পারি না। এর আগেও তিনি অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন, আমি জানি উনি ওনার সেরাটাই দেবেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের