,

বিরতি কাটিয়ে ফিরছেন পিয়া বিপাশা

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল-অভিনেত্রী পিয়া বিপাশা। বিজ্ঞাপনের মডেল হওয়ার পাশাপাশি নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করেন এই অভিনেত্রী। ২০১৬ সালে রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। এ ছবি মুক্তির পর রাকিবুল আলম রাকিবের ‘মনের রাজা’ ছবিতেও অভিনয় করেন পিয়া বিপাশা। তবে ছবির কাজটি এখনো শেষ হয়নি।

বেশ অনেক দিন ধরেই হলো আলোচনায় নেই এই মডেল ও অভিনেত্রী। না দেখা মিলছে বিজ্ঞাপনে না নাটকে। বলা যায় অনেকটাই আড়ালে আছেন তিনি। তবে বিরতি কিংবা আড়াল যাই হউক সব কিছু পেছনে ফেলে আবারো কাজে ফিরছেন এই মডেল। সম্প্রতি প্রাণ লাচ্ছির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

বিপাশা জানান, সম্প্রতি অঙ্কুর ভাইয়ের নির্দেশনায় প্রাণ লাচ্ছির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। এরমধ্যে একটি ওয়েব সিরিজেও কাজ করবো। এর গল্পটিও দারুণ। আমার বিপরীতে চিত্রনায়ক ইমন ভাই অভিনয় করবেন। তবে পরিচালক এবং ওয়েব সিরিজের নাম এখনই জানাতে চাই না। বর্তমানে বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত আমি। সত্যি বলতে ভালো কাজের অপেক্ষায় ছিলাম। নতুন এ কাজগুলো নিয়ে আমি বেশ আশাবাদী।

উল্লেখ্য, বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হওয়ার পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের ‘হারিয়ে ফেলা ভালোবাসা’ শিরোনামের গানে মডেল হয়ে বেশ প্রশংসা পান পিয়া বিপাশা। এরপর ইমরানের গানেও মডেল হিসেবে দেখা যায় তাকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের