শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বালুরঘাটে ৬ তলা ভবন হেলে পড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বালুরঘাট এলাকায় খবির মার্কেটের পেছনে একটি ছয়তলা ভবন আরেকটি ভবনের উপর হেলে পড়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভবনের সব বাসিন্দাকে নিরাপদে নামিয়ে আনেন।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ডিএডি নিয়াজ আহমেদ জানান, প্রতীক্ষা নামের ওই ভবনটি উত্তর দিকের আরেকটি আটতলা ভবনের দিকে হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লোকজনকে হ্যান্ডমাইক দিয়ে নেমে আসার অনুরোধ জানান।

বর্তমানে ওই ভবনে প্রবেশ বন্ধ রয়েছে। আজ সোমবার সকালে বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।