মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে স্পেশাল টাস্কফোর্সের অভিযান শুরু

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি রাজধানীতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। তাই গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে স্পেশাল টাস্কফোর্স গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার থেকে এই স্পেশাল টাস্কফোর্সের কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত। ট্রাফিকের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে পর্যায়ক্রমে সারাদিনের গণপরিবহনের বিরুদ্ধে এই কার্যক্রম অব্যহত থাকবে। এই অভিযান চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ।

সড়কে এই স্পেশাল টাস্কফোর্সের অভিযানের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার যুগান্তরকে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও সড়ক দুর্ঘটনা রোধে আজ থেকে স্পেশাল টাস্কফোর্সের অভিযান শুরু হয়েছে। স্পেশাল টাস্কফোর্সেটি এক সপ্তাহের জন্য কাজ করবে। এর মধ্যে যদি সড়কে শৃঙ্খলা না ফেরে সেক্ষেত্রে এই অভিযান অব্যহত থাকবে। যেভাবেই হোক আমরা সড়কে শৃঙ্খলা ফেরাবো।

তিনি বলেন, দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা ঘটছে তা কোনোভাবেই কাম্য নয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাচ্ছি। এ কাজের জন্য আমরা সবার সহযোগিতা কমনা করছি। জয় আমাদের হবেই।

যেভাবে চলবে অভিযান

১. পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডিএমপির চারটি ট্রাফিক বিভাগের প্রতিটি বিভাগ থেকে একজন অতিরিক্ত কমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি), দুজন ট্রাফিক পরিদর্শক (টিআই), দুজন সার্জেন্ট, পাঁচজন কনস্টেবল নিয়ে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।

২. টাস্কফোর্সের কার্যক্রমের মধ্যে থাকবে, নিজ নিজ বিভাগের গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে পর্যায়ক্রমে সারা দিনের জন্য গণপরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা।

৩. ঢাকা মহানগরীতে নিজ নিজ বিভাগে চলাচলরত ফিটনেটবিহীন, রুট পারমিটহীন সব প্রকার গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।ইন্টারসেকশন এবং বাসস্ট্যান্ডগুলোতে প্রতিযোগিতামূলক চলাচল, আড়াআড়িভাবে যানবাহন দাঁড় করানো এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

৪. যত্রতত্র বাস থামানো, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালালে ব্যবস্থা গ্রহণ।

৫. লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাসের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও সব আইন অমান্যের ঘটনার ভিডিওচিত্র ধারণ করেও ব্যবস্থা গ্রহণ করবে টাস্কফোর্স।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক