,

কাকে ঠেসে ধরে আদর করলেন সালমান?

news-image

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে বেড়াচ্ছে বলিউড সুলতান সালমান খানের একটি ছবি। বোনের ছেলের সঙ্গে মিষ্টি এক মুহূর্তে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা। গত শুক্রবার অর্পিতা খান শর্মা একটি ছবি শেয়ার করেন। সেখানে অর্পিতা এবং সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছোট আহিলকে।

ছবিতে দেখা যাচ্ছে, মা আর মামার আদরকে বেশ উপভোগ করছে আহিল। ২০১৬ সালে অর্পিতা ও আয়ূষ শর্মার কোল জুড়ে আসে আহিল। ছবিটির ক্যাপশনে অর্পিতা লিখেছেন, ‘একটি ফ্রেমের মধ্যে আমার জীবন। আমার ভাই আর আমার ছেলে। ঈশ্বরকে ধন্যবাদ এমন আশীর্বাদ আমাকে দেওয়ার জন্য।’

অর্পিতা খানের ইনস্টাগ্রাম পোস্টের সবচেয়ে প্রিয় বিষয় সম্ভবত আহিল এবং সালমান খান। তিনি আগেও আহিল এবং ভাইয়ের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আহিল এবং তার মামা সবসময় কোনো না কোনো মজার কাণ্ডকারখানা করেই চলেছে।’

আহিলই বোধহয় একমাত্র ব্যক্তি যে কিনা ইতিমধ্যেই সালমানের সিগনেচার ব্রেসলেটে অধিকার ফলাতে পেরেছে। একবার বিগ বসের সেটে সালমান আহিলকে নিয়ে গিয়েছিলেন। সেই ছবিও শেয়ার করে অর্পিতা লিখেছিলেন, ‘দেখুন আহিলের রোববার কেমন করে কাটে।’

গত বছর সালমান ও আহিলের রং তুলি নিয়ে একেবারে মাখামাখির একটি ভিডিও অর্পিতা পোস্ট করেছিলেন। সেটিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের