,

শাকিব খান কাকে বললেন, ‘তু হে আমার মিস’

news-image

বিনোদন প্রতিবেদক : গানের তালে তালে চিত্রনায়ক শাকিব খান বললেন, ‘এক্সকিউজ মি প্লিজ, ডিমান্ড তোর কিস/ টাল্লি দিলের, তু হে আমার মিস’। আর এ কথাগুলো শোনা গেছে ‘প্রেমের রাজা’ শিরোনামের গানে। যা থাকছে ‘শাহেনশাহ’ ছবিতে। এরই মধ্যে ১৪ লাখেরও বেশি দর্শক দেখেছেন এটি। গানে শাকিব খান দুই নায়িকাকে (নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত) উদ্দেশ করে কথাগুলো বলেন। ‘ তু হে আমার মিস’ কথাটি মূলত শাকিব খান কাকে বলেছেন?

উত্তরে ছবির নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, ‘শাকিব খান কথাগুলো কাকে বলেছেন, তা বলতে চাই না। আমি চাই, দর্শক হলে গিয়ে তা জানুক।’

শামীম আহমেদ আরও বলেন, ‘গানটি এরই মধ্যে দর্শক-মহলে দারুণ প্রশংসিত হয়েছে। গানের কথা, সুর এবং পর্দায় তাদের উপস্থাপন সব কিছুই অসাধারণ। আশা করি, ছবিটি দেখে দর্শক হতাশ হবে না।’

‘প্রেমের রাজা’ গানটি গেয়েছেন সংগীতশিল্পী ইমরান ও কনা। এটি লিখেছেন কলকাতার প্রসেনজিৎ আর সংগীত করেছেন ডাব্বু। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন ভারতের বাবা যাদব। পর্দায় শাকিব খানের সঙ্গে নেচেছেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।

শামীম আহমেদ রনির পরিচালনায় ‘শাহেনশাহ’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ। নির্মাতা জানান, আগামী ১২ এপ্রিল দেশজুড়ে ছবিটি মুক্তি দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের