,

শিক্ষার্থী হত্যা: উত্তাল ঢাকা-সিলেট মহাসড়ক

news-image

নিউজ ডেস্ক : বাস ভাড়াকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থীর নাম ওয়াসিম। তার বয়স আনুমানিক ২২ বছর।

অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবীতে কদমতলী বাস টার্মিনালে শীক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বন্ধ রয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকের এ ঘটনায় আহত হন আরও এক ছাত্র। নিহত ওয়াসিমের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্রগ্রামে।

জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১০ বন্ধুকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওয়াসিম। ময়মনসিংহ থেকে আসা সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে ওঠেন তারা। বাসের কন্ট্রাক্টর ও তাদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে হেলপার ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে বাস থেকে পড়ে যায় এবং পেছনের চাকায় পিষ্ট হয়।

গুরুতর আহত ওয়াসিমকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। নিহত ওই শিক্ষার্থীর নাম ওয়াসিম বলে জেনেছি। তবে ঘটনাটি আমার এলাকার মধ্যে পড়ে না।’

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ওয়াসিমের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর