,

অভিনেত্রী শখ এখন কোথায়?

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় শিল্পীদের একজন আনিকা কবির শখ। তবে আজকাল তাকে ক্যামেরার সামনে দেখা যায় না। নেই শোবিজ অঙ্গনেও। কোথায় আছেন শখ? তবে কি অভিনয় ছেড়ে দিয়েছেন? পাঠকের মতো এই প্রশ্ন আমাদেরও। উত্তর খুঁজতে যোগাযোগ করা হলে, বন্ধ পাওয়া যায় তার মুঠোফোনটি।

খোঁজ নিয়ে জানা যায়, আপাতত শোবিজ অঙ্গনের কারও সঙ্গেই যোগাযোগ নেই তার। শোবিজ পাড়ার অনুষ্ঠানগুলোতেও খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে। নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। প্রয়োজন হলে তিনি নিজেই যোগাযোগ করেন সবার সঙ্গে। বেশির ভাগ সময়ই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আর এ কারণে অনেকে নির্মাতাই তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন।

এদিকে, অভিনেতা নিলয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নিজেকে আড়াল রেখেছেন অভিনেত্রী শখ। তখন থেকেই অভিনয়ে অনিয়মিত। একটা সময় অভিনয় থেকে নিজেকে প্রায় গুটিয়ে নেন তিনি। তবে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি?

উল্লেখ্য, ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের ভুবনে পা রাখেন শখ। তার অভিনীত প্রথম নাটক ‘স্বাক্ষর’। প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন ‘অদ্ভুতুড়ে’ নাটকে। এরপর ‘এফএনএফ’, ‘ফিফটি ফিফটি’, ‘দিবারাত্রি খোলা থাকে’, ‘রঙ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে সবার নজরে আসেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হয়েও দারুণ প্রশংসিত হন শখ।

২০১০ সালে ‘বল না তুমি আমার’ ছবির সুবাদে পা রাখেন বড়পর্দায়। এমবি মানিকের পরিচালনায় তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর ২০১৭ সালের মাঝামাঝিতে বিচ্ছেদের পথ বেছে নেন এই তারকা জুটি। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের