মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাউছিয়া মার্কেটে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে থাপ্পড়-ঘাড় ধাক্কা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর নিউমার্কেট থানা এলাকার গাউছিয়া মার্কেটে অলংকার কিনতে গিয়ে দোকানের হাতে চড় থাপ্পড় খেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শুধু তাই নয়, চড় থাপ্পড় মারার পরে ওই ছাত্রীকে ঘাড় ধরে দোকান থেকে বের করেও দিয়েছেন দোকানদার।

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে গাউছিয়া মার্কেটের ‘ইয়েলো কালেকশন’ নামের এক দোকানে এই ঘটনা ঘটেছে। পরে ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে সেই দোকান থেকে তিন ব্যক্তিকে অাটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।

জানা গেছে, মারধরের পর ওই ছাত্রীকে মার্কেটের মধ্যেই সেই দোকানের তিন/চার জন কর্মচারী মিলে ফলো করা শুরু করে। অন্য কোনো দোকানে ঢুকলেও সে দোকানে গিয়ে হাজির হচ্ছিলেন ওই দোকানের কর্মচারীরা। ফলে বাধ্য হয়ে সাহায্যের জন্য পুলিশে খবর দেন তিনি। পরে নিউমার্কেট থানা পুলিশ গিয়ে তাকে মার্কেট থেকে উদ্ধার করে নিয়ে আসে।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘গতকাল শুক্রবার দুপুরে অামার এক বান্ধবীকে নিয়ে কেনাকাটা করতে গাউছিয়া মার্কেটে গিয়েছিলাম। ওই মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামে একটা দোকানে অামরা সেখানে থাকা অলংকারের দাম জানতে চাই। অলংকারের দাম নিয়ে দরাদরি করছিলাম। তখন হঠাৎ দোকানের ক্যাশ কাউন্টারে বসা এক কর্মচারী বলে উঠে এক দাম ১০০ টাকা। নিলে নেন, না নিলে দোকান থেকে বের হয়ে যান।’

ভুক্তভোগী ওই নারী বলেন,‘তার এমন কথা শুনে অামি বলি খারাপ অাচরণ করছেন কেন? তখন ওই ব্যক্তি চিৎকার করতে করতে অশ্লীল ভাষায় অামায় গালাগালি শুরু করে। এক পর্যায়ে অামার গায়েও হাত দেওয়ার চেষ্টা করে। অামি বাধা দিতে গেলে সে অামায় চড় থাপ্পড় মেরে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেয়। ’

ভুক্তভোগী আরও বলেন, ‘এমন ঘটনার পরে আমরা হকার্স মার্কেটে যাই। সেখানেও ইয়েলো কালেকশনের তিন/চারজন দোকানের কর্মচারীরা আমাদের অনুসরণ করে। এসময় নিজেদের খুব অসহায় মনে হচ্ছিল। এর পর নিউমার্কেট থানায় যোগাযোগ করি৷ পুলিশ এসে অামাদের মার্কেট থেকে বের করে নিয়ে যায়।’

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ইয়েলো কালেকশনের তিন কর্মচারীকে আটক করা হয়েছে৷ ওই নারী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক