,

অভিনেত্রী শ্রাবন্তী নির্বাচন করছেন না

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আসছে ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন এই নায়িকা এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ বলেই পরিচিত শ্রাবন্তী। মুখ্যমন্ত্রীর অনেক অনুষ্ঠানেই তাকে দেখা গেছে। শ্রাবন্তী জানালেন, কোনও নির্বাচন করছেন না তিনি। ‘কোথা থেকে এই সব রটছে, আমি কিছুই জানি না।’

এ ব্যাপারে টুইটারে শ্রাবন্তী লিখেছেন, ‘সব বন্ধু এবং ভক্তদের উদ্দেশে বলছি। দিনকয়েক ধরেই শুনছি আমি নাকি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে লোকসভা ভোটে দাঁড়াতে চলেছি। আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমার কাজ মানুষকে বিনোদন দেয়া, আর আমি তাই করছি। আমি সব টিভি চ্যানেলগুলোকেও জানাবো যে এ ধরনের কোনও খবর সম্প্রচারের আগে তারা যেন ভালো করে যাচাই করে নেন।’

শ্রাবন্তীর দুই সহ-অভিনেত্রী লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের হয়ে মিমি চক্রবর্তী কলকাতা লাগোয়া যাদবপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন করছেন। অন্যদিকে একই দলের হয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটে প্রার্থী হয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।

এদিকে বাংলাদেশে শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ নামে একটি ছবি গেল ৮ মার্চ মুক্তি পেয়েছে। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হচ্ছে। আগামীকাল ২২ মার্চ কানাডায় মুক্তি পাবে ছবিটি। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের