,

সাবেক প্রেমিকের গালে দীপিকার চুমু!

news-image

বিনোদন ডেস্ক : বিচ্ছেদের পরও যেন একে অপরকে ভুলতে পারছেন না দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। সম্প্রতি এক বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে আবারও কাছে এসেছেন তারা। তবে বিজ্ঞাপনে বন্ধুত্ব সুলভ থাকলেও গতকাল মঙ্গলবার রাতে একটু আলাদা ধাঁচেই দেখা যায় এ জুটিকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দীপিকা-রণবীর মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের অংশগ্রহণ করেছিলেন। বিদায়ের সময় তাদের দুজনের পথ আলাদা থাকলেও, দীপিকাকে আলিঙ্গন করতে দেখা যায় রণবীরকে। এক পর্যায়ে রণবীরের গালে হালকা চুমু দেন অভিনেত্রী। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা। যা ভাইরাল হতে এতটুকু সময় লাগেনি।

অনুষ্ঠানে দীপিকা ও রণবীর একসঙ্গে ‘আঁখ মারে ও লড়কি’-তে নাচ করেন। এ সময় দীপিকাকে একটা হালকা পিঙ্ক রঙের পোশাকে দেখা যায়। অন্যদিকে রণবীরও একই রঙের পোশাকে ক্যামেরায় ধরা পরেন।

অনুষ্ঠান শেষে নিজের গাড়িতে চেপে বাড়ির উদ্দেশে রওনা হন দীপিকা। কিন্তু যাওয়ার আগে রণবীরকে আলিঙ্গন করে ‘গুডবাই’ বলতে ভোলেননি তিনি। এ সময় তাদের সঙ্গে বেশ কিছু সহ অভিনেতা অভিনেত্রীকেও দেখা যায়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের