মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনা বেড়েছে সরকারের উদাসীনতায় : ড. কামাল হোসেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নিহত হওয়ার ঘটনায় গণফোরাম শোক প্রকাশ করে বলেছে, সরকারের উদাসীনতায় সড়ক দুর্ঘটনা বেড়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম জানায়, দলের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু আবরারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তাঁরা বলেন, কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় সড়কে প্রতিদিন দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে।

কামাল হোসেন ও মন্টু বিবৃতিতে জানান, নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের শিক্ষার্থীরা গত বছর আন্দোলন করে দাবি জানিয়েছিল। মৌখিক কিছু দাবি মানাও হলেও সরকার ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদাসীনতায় সড়কে দুর্ঘটনা বেড়েছে। তাঁরা আরও বলেন, ট্রাফিক সপ্তাহ চলাকালীন আবরারের মৃত্যুতে শিক্ষার্থীরা আবারও রাজপথে আন্দোলনে নেমেছে। এটা সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে তাদের ক্ষোভ।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সামনে নর্দ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন আবরার। এ ঘটনার প্রতিবাদে গতকালই সেখানে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। আজ বুধবারও দেশের রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক