মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরবারের নামে ভিত্তিপ্রস্তর স্থাপন ফুটওভার ব্রিজের

news-image

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে দুর্ঘটনাস্থল রাজধানীর প্রগতি সরণিতে তিন মাসের মধ্যে যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএনসিসি মেয়র আজ সেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে এই ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আবরামের বাবাকে নিয়েই ফুটওভার ব্রিজটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে চেয়েছিলাম। কিন্তু তিনি (আবরামের বাবা) বলেছেন, এখন সেখানে যাওয়ার মতো আমাদের পরিস্থিতি নেই।’

এর আগে, আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদ, ঘাতক বাসচালকের ফাঁসি ও নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের আজও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাসচাপায় নিহত হন আবরাম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন।

মঙ্গলবার সকালে বিইউপিতে ক্লাস করার জন্য প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন। এ ঘটনার পর সন্ধ্যায় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। সন্ধ্যায় সড়ক থেকে সরে যাওয়ার সময় বুধবার আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক