মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ

news-image

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় নিরাপদ সড়কসহ আট দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক গেট এলাকায় সড়কে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

এ ছাড়া কুড়িল, প্রগতি সরণির একাধিক স্থান, ফার্মগেট, ধানমন্ডি ২৭ ও মিরপুর রোডে এলাকাতেও কিছু শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়েছে। এ সময় উই ওয়ান্ট জাস্টিস, আবরারের রক্ত বৃথা যেতে দেব না, আবরার হত্যার স্বরণে, ভয় করি না মরণে-এ রকম বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভে এয়ারপোর্ট থেকে যাত্রাবাড়িগামী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে এয়ারপোর্ট থেকে মহাখালী সড়কে সীমিত আকারে যান চলাচল করছে। এতে পথচারীরা মহাসংকটে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, আজও ৮ দফা দাবি নিয়েই সড়কে নেমেছেন তারা। তবে দাবি না মানা পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলবে। আজ থেকে সারা দেশে ক্লাস বর্জন ও সড়ক অবরোধেরও ডাক দিয়েছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার ক্লাসে যাওয়ার জন্য সকাল সাড়ে ৭টার দিকে নর্দ্দায় যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে ছিল বিইউপির ওই শিক্ষার্থী। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলের মৃত্যু হয় আবরারের। পরে এ দুর্ঘটনার পর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা অবরোধ করেন আবরারের সহপাঠী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক