বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক : আসক

asok_198076ডেস্ক রির্পোট :২০১৪ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি  উদ্বেগজনক ছিল বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি : আসক’র পর্যালোচনা’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।সংস্থাটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য এবং সহিংস রাজনীতি পরিহারের আহ্বান জানান।

মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে আসক’র ২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন বলা হয়- ২০১৪ সালেও বিচারবহির্ভূত অব্যাহত ছিল। ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্রসফায়ার, বন্দুকযুদ্ধ, গুলবিনিময় ও এনকাউন্টারের নামে ১২৮ জনকে বিচারবর্হিভুতভাবে হত্যা করা হয়। ২০১৩ সালে এ সংখ্যা ছিল ৭২ জন।
প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ৬৬৪টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। এতে নিহত হয়েছে ১৪৭ জন। আহত আট হাজার ৩৭৩ জন।
আইন ও সালিশ কেন্দ্রের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০১৪ সালে দেশে মতপ্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সময় বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ এসেছে। এসময় দুজন সাংবাদিক খুন হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন ২৩৯ জন।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৪ সালে গুম ও গুপ্তহত্যার শিকার হয়েছেন ৮৮ জন। এর মধ্যে ১২ জন মুক্তি পেয়েছেন। ২৩ জনের লাশ উদ্ধার হয়েছে। দুজন কারাগারে এবং বাকিদের সন্ধান মেলেনি।
এছাড়া ২০১৪ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনে মারা গেছেন ১৩ জন।
আসক’র প্রতিবেদনে বলা হয় ২০১৪ সালে নারী নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়েছে। ৭০৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়া অভিবাসীশ্রমিক ও মানবপাচারও বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, এবছর হিন্দু সম্প্রদায়ের ৭৬১টি বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। এছাড়া ১৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ও ভাঙচুর চালানো হয়েছে। ২৪৭টি মন্দির ও প্রতিমা ভাচুর করা হয়েছে।
এছাড়া সীমান্ত হত্যা ও নির্যাতনে বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে সীমান্তহত্যা ও নির্যাতনসহ ২৭৩টি ঘটনা ঘটে। এই সময় গুলিতে ১৬ এবং নির্যাতনে ১৬ জন নিহত হন।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ২০১৪ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় বলতে হয়, মানবাধিকার পরিস্থিতি মোটেও সন্তোষজনক নয়। উদ্বেগজনক। আমরা এর পরিবর্তন চাই। একপর্যায়ে সরকার রাষ্ট্রীয় বাহিনীকে সরকারি বাহিনী বানিয়ে ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা