শাকিবের নতুন লুক নেট দুনিয়ায় ভাইরাল
শাকিব খান বর্তমানে মাস্টার মেকার মালেক আফসারি পরিচালনায় ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবির মাধ্যমেই দ্বিতীয়বারের মতো চলচ্চিচত্র প্রযোজনা করছেন শাকিব খান। তার সঙ্গে সহ-প্রযোজক আছেন ইকবাল।
ছবিটি শুরুর আগে নির্মাতা মালেক আফসারি জানিয়েছিলেন ছবিতে শাকিব খানের লুক ও ফিটনেস এমন হবে যা আগে কখনো কোন ছবিতে দেখা যায়নি। হয়তো তাই শুটিং চলাকালীন তেমন ভাবে শাকিব খানের ছবি প্রকাশ করা হয়নি।

কিছুদিন আগে মালেক আফসারি একটি ছবি পোস্ট করলেও সেখানে পেছেন দিক থেকে শাকিব খানকে দেখা গিয়ে ছিলো। সম্পতি ভক্তদের সাথে শাকিব খানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বেশ নতুন লুকেই দেখা মিলেছে তার। ছবি গুলো পোস্ট করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।
শাকিব খানের নতুন লুকের ছবি গুলো তার ভক্তরা বিভিন্ন গ্রুপে শেয়ার দিচ্ছেন। তার সেখানেই বেশ প্রশংসায় ভাসছেন শাকিব খান।
ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন বুবলী। পাশাপাশি থাকছেন আরো এক নায়িকা। তবে কে সেই নায়িকা তা এখনো ঠিক হয়নি বলে জানা গেছে। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে একটানা কাজ হবে ছবির বলে জানা গেছে।

উল্লেখ, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খান ফিল্মসের প্রথম ছবি হিরো দ্য সুপারস্টার ২০১৪ সালের ২৯ জুলাই মুক্তি পায়। ছবিটিতে শাকিব খানের নায়িকা ছিলেন অপু বিশ্বাস।










