মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মারিয়া তুষার জাহালমকে নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করবেন না

news-image

বিনোদন প্রতিবেদক : সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলার ভুল আসামি জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন নির্মাতা মারিয়া তুষার। খবরটি ছড়ানো পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সিনেমাটি নির্মাণের নিষেধাজ্ঞা চাইবে বলে জানানো হয়েছে। এতো প্রতিবন্ধকতা ভেদ করে সিনেমাটি নির্মাণ করবেন না নির্মাতা। আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে জানান তিনি।

তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সমাজে ঘটে যাওয়া যেকোনও সাড়া জাগানো হৃদয়বিদারক ঘটনা থেকে উৎসাহী হয়ে একজন চলচ্চিত্র নির্মাতা একটি চলচ্চিত্র নির্মাণ করতেই পারেন। সেক্ষেত্রে যদি আইনগত কোনও বাধা-নিষেধ থাকে তবে আমি অবশ্যই সেটি বিবেচনায় রাখবো । আইন বহির্ভূত কোনও কাজ আমি সজ্ঞানে করবো না। আইনের প্রতি আমি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সিদ্ধান্ত নিয়েছি চলচ্চিত্রটি নির্মাণ করবো না।

এদিকে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশিদ আলম খান সম্প্রতি গণমাধ্যমকে বলেন, জাহালমের বিষয়টি যেহেতু এখনো বিচারাধীন। তাই এ বিষয়ে সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আমরা আবেদন করবো। জাহালমের জীবনের গল্প নিয়ে সিনেমা বানানো হবে বলে দুটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ দুটি প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে আবেদন করবো।

উল্লেখ্য, সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি।

দেশের গণমাধ্যমের প্রচেষ্টায় নড়েচড়ে বসে প্রশাসন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়েও আলোচনার কমতি ছিল না। অবশেষে তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক